Main Menu

সিলেটে করোনায় আক্রান্ত বেড়ে ৯৮৪৪, মৃত্যু ১৭৫

বৈশাখী নিউজ ২৪ ডটকম:  সিলেটের দুই ল্যাবে বৃহস্পতিবার (২০ আগস্ট) নতুন করে আরও ১৩২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।এসময়ে এ ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন রেকর্ড ৩৫২ জন।

নতুন শনাক্ত হওয়া ১৩২ জনের মধ্যে সিলেট জেলায় ৭২ জন, সুনামগঞ্জে ২৭ জন এবং হবিগঞ্জে ৯ ও মৌলভীবাজার জেলায় ২৪ জন রয়েছেন। এই সময়ে করোনা আক্রান্ত হয়ে যে চারজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে তিনজন সিলেট এবং একজন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

এ নিয়ে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত দশটা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৮৪৪ জন। এরমধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৫২৩৩ জন, সুনামগঞ্জে ১৮৭৩ জন, হবিগঞ্জে ১৪২৫ জন ও মৌলভীবাজারের ১৩১৩ জন রয়েছেন।

আর সিলেট বিভাগে ৫ হাজার ৫০৮ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ২ হাজার ৩৩০ জন, সুনামগঞ্জের ১ হাজার ৪৪৬ জন, হবিগঞ্জের ৯৩০ জন ও মৌলভীবাজার জেলার ৮০২ জন।

করোনা আক্রান্ত ১৪৮ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৭০ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ১০ জন, হবিগঞ্জের হাসপাতালে ৪৬ জন ও মৌলভীবাজারে ২২ জন।

অন্যদিকে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত পর্যন্ত  মারা গেছেন ১৭৫ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১২৫ জন, সুনামগঞ্জে ২০ জন, হবিগঞ্জে ১১ জন এবং মৌলভীবাজার জেলায় ১৯ জন রয়েছেন।

Share





Related News

Comments are Closed