Main Menu

সিলেট বেতার পরিদর্শনে তথ্যমন্ত্রী

বৈশাখী নিউজ ২৪ ডটকম: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি সিলেট নগরীর মিরেরময়দানস্থ বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্র পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে তথ্যমন্ত্রী বেতার কেন্দ্রে পৌছলে সকল কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

উল্লেখ্য, আজ দুপুরে বিমানযোগে সিলেটে আসেন তথ্যমন্ত্রী।

তথ্যমন্ত্রীর একান্ত সচিব আরিফ নাজমুল হাসান জানিয়েছেন, বেতার পরিদর্শনের পর মন্ত্রী সিলেট সার্কিট হাউজে মধ্যাহ্ন বিরতি শেষে বেলা আড়াইটায় হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন।

বিকাল ৩টায় জেলা পরিষদ মিলনায়তনে করোনাকালীন পরিস্থিতিতে সিলেট বিভাগের চার জেলার সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর প্রণোদনার চেক বিতরণ করবেন তথ্যমন্ত্রী। পরে রাত ৮টা ৫০ মিনিটে তিনি বিমানযোগে ফের ঢাকায় ফিরে যাবেন।

Share





Related News

Comments are Closed