সিলেটে ৫২৭ বোতল মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বগাইয়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী এমরানকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব। এমরান গোয়াইনঘাটের বগাইয়া এলাকার মৃত মোক্তাদের আলীর ছেলে। এসময় র্যাব তার কাছ থেকে ৪৪২ বোতল বিদেশী মদ, ৮৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকের মূল্য ৯ লাখ ৬৯ হাজার টাকা বলে জানায় র্যাব।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে গোয়াইনঘাট থানা পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
এর আগে বুধবার (১৯ আগস্ট) রাতে র্যাব-৯ এর কমান্ডিং অফিসার ল্যাফটেন্টে কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম পিএসসি, এএসসি এর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার নাহিদ হাসানসহ র্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed