মৌলভীবাজারে করোনায় চিকিৎসকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার জেলা বিএমএ’র সিনিয়র সদস্য, পরিবার পরিকল্পনা বিভাগের অবসরপ্রাপ্ত উপপরিচালক এবং মৌলভীবাজার ম্যাটস’র অধ্যক্ষ ডা. সৈয়দ আক্তার হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রোকসানা ওয়াহিদ রাহি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পারিবারিক সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত হয়ে আক্তার হোসেন এক সপ্তাহ আগে মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তিনি মৌলভীবাজার পৌর শহরের বনবিথি এলাকার বাসিন্দা। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আক্তার হোসেন ২০০৯ সালে সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার পর নার্সিং ইনস্টিটিউট মৌলভীবাজারের অতিথি শিক্ষক এবং মৌলভীবাজার ম্যাটস’র অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed