সিলেটে হোটেলে অসামাজিকতার দায়ে গ্রেপ্তার ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর জিন্দাবাজারের হোটেল সবুজ বিপণী থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। বুধবার (১৯ আগস্ট) অভিযান চালিয়ে দুই পুরুষ এবং ৫ নারীকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, সুনামগঞ্জ সদর উপজেলার নারকিলা এলাকার মনিন্দ্র দাসের ছেলে মুকুল দাস (৩৪) এবং মৌলভীবাজারের রাজনগর উপজেলার সাদাপুর এলাকার ফারুক মিয়ার ছেলে মতিন মিয়া (২৩)। তবে গ্রেপ্তার ৫ নারীর পরিচয় জানাতে পারেনি পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ওসি মো. সেলিম মিয়া বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More



Comments are Closed