জনস্বাস্থ্যের জন্য হুমকি তৈরি করেছে ফেসবুক
বৈশাখী নিউজ ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। আভায নামের একটি সংগঠনের সমীক্ষা রিপোর্টে এমন তথ্যই উঠে এসেছে। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়েছে, গত এক বছরে মানুষ ৩.৮ বিলিয়ন বার ফেসবুকে স্বাস্থ্য বিষয়ক ভুল তথ্য পেয়েছে এবং এটি চরম মাত্রায় পৌঁছায় করোনাভাইরাস মহামারির সবচেয়ে সংকটজনক সময়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত করোনার ভ্যাকসিনকে মিথ্যা দাবি করে চিকিৎসকরা হুঁশিয়ারি দিচ্ছেন, যখন করোনা ভাইরাসের টিকা খুঁজে পাওয়া যাবে, তখন হয়তো অনেক মানুষ এই টিকা নিতে চাইবে না।
তবে ফেসবুক কর্তৃপক্ষ বলছে, করোনার বিরুদ্ধে নেওয়া তাদের পদক্ষেপগুলো এই রিপোর্টে প্রতিফলিত হয়নি।
এক বিবৃতিতে ফেসবুক বলেছে, অপপ্রচার রুখতে আভাযের এই লক্ষ্যের সঙ্গে আমরাও একমত। কিন্তু গত এপ্রিল হতে জুন পর্যন্ত আমরা করোনার ব্যাপারে ভুল তথ্য সম্বলিত ৯৮ মিলিয়ন পোস্টের বিরুদ্ধে সতর্কবার্ত দিয়েছি এবং ৭ মিলিয়ন পোস্ট সরিয়ে নিয়েছি।
Related News
হঠাৎ দেশের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আকাশে দেখা মিলেছে মনোমুগ্ধকর এক মহাজাগতিক দৃশ্য। সরু বাঁকা চাঁদের পাশেRead More
ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন
প্রযুক্তি ডেস্ক: বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েRead More



Comments are Closed