সিলেটে করোনায় আক্রান্ত বেড়ে ৯৭১০, মৃত্যু ১৭১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে বুধবার (১৯ আগস্ট) রাত পর্যন্ত নতুন করে আরও ৯৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ২৬ জনের এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৭৩ জনের করোনা শনাক্ত হয়।
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হমাংশু লাল রায় জানান, বুধবার ওসমানীর ল্যাবে ২৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তরা সবাই সিলেটের বাসিন্দা।
অন্যদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল জানান, বুধবার শাবির ল্যাবে ২৬৮ জনের নমুনা পরীক্ষায় ৭৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সুনামগঞ্জের ২৫, হবিগঞ্জের ১৬, মৌলভীবাজারের ২১ এবং সিলেটের ১৬ জন রয়েছেন।
এ নিয়ে বুধবার (১৯ আগস্ট) রাত দশটা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৭১০ জন।
এরমধ্যে সিলেট জেলায় ৫১৬৬ জন, সুনামগঞ্জে ১৮৪৬ জন, হবিগঞ্জে ১৪১৩ জন এবং মৌলভীবাজারে ১২৯০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
আর বুধবার পর্যন্ত বিভাগে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৪০ জন। এরমধ্যে সিলেট জেলার ১৭৩০ জন, সুনামগঞ্জে ১৩৯৮ জন, হবিগঞ্জে ৯২০ জন এবং মৌলভীবাজারের ৭৯২ জন।
অন্যদিকে সিলেট বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭১ জন। এরমধ্যে সিলেট জেলার ১২২ জন, সুনামগঞ্জে ১৯ জন, হবিগঞ্জে ১১ জন এবং মৌলভীবাজারের ১৯ জন।
Related News
হবিগঞ্জে ২০ হাজার টাকা আত্মসাত করতে নিজ বোনকে খুন
বৈশাখী নিউজ ডেস্ক: পাওনা ২০ হাজার টাকা ফেরত না দিয়ে আত্মসাত করতে বোনকে ছুরিকাঘাতে হত্যারRead More
ছাতকে পুলিশ হেফাজত থেকে আ.লীগ নেতা উধাও, ওসির প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে পুলিশ হেফাজত থেকে আওয়ামী লীগ নেতা হাজী স্বপন মিয়া ‘উধাও’Read More



Comments are Closed