নিউইয়র্কে সড়কে প্রাণ গেল বাংলাদেশি ২ সহোদরের
প্রবাস ডেস্ক: নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দুই ভাইসহ তিনজন নিহত এবং আরেক ভাইসহ দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) ভোররাতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিউইয়র্ক স্টেট পুলিশ জানায়, বাফেলো থেকে নিউইয়র্কে ফেরার সময় রচেস্টার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সাথে মোজাম্মেল হক রাসেলের (৩০) চালানো গাড়ির সংঘর্ষ হয়। যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ও ময়মনসিংহ বিভাগ তারুণ্য নামক একটি সংগঠনের নেতা রাসেল দুর্ঘটনাস্থলেই মারা যান। রাসেলের গাড়িতে থাকা ছোট ভাই হিমেল এ জয়ও (২৪) দুর্ঘনাস্থলে মারা যান।
এ সময় আরেক ভাই আনিসুল হক আপেল (২৩) এবং তাদের সঙ্গে থাকা কেনেডি অপিকে (১৮) নিকটস্থ স্ট্রং মেমরিয়্যাল হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশংকা মুক্ত বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, ভুলপথে চালানো গাড়ির ড্রাইভার ৮১ বছর বয়েসী চার্লস বারগারস্টোকও দুর্ঘটনাস্থলেই মারা গেছেন। তিনি ওহাইয়োর বাসিন্দা।
নিহত ওই দুই ভাই নিউইয়র্ক সিটির এস্টোরিয়ায় সপরিবারে বসবাস করছিলেন। দুর্ঘটনাটি ঘটেছে সিটি থেকে ২৬০ মাইল দূর আরআইটির কাছে। তাদের বাবা সিরাজুল ইসলাম ভূইয়া ময়মনসিংহের নান্দাইল উপজেলার সন্তান এবং নিউইয়র্কে বোর্ড অব ইলেকশন কমিশনের কর্মকর্তা।
সিরাজুল ইসলাম ভূইয়া অশ্রুসিক্ত কন্ঠে বলেন, ‘কদিন থেকেই ওরা বিশ্বখ্যাত নায়েগ্রা জলপ্রপাত দেখতে যাবার বায়না ধরেছিল। সেজন্যেই সেখানে গিয়েছিল। গভীর রাতে ফেরার পথে এমন মর্মান্তিক দুর্ঘটনায় পতিত হলো, যে জন্যে ওরা দায়ী নয়। টহল পুলিশ আমাকে টেলিফোনে জানায় যে, ভুলপথে আসা গাড়ির ড্রাইভার এজন্যে দায়ী।’
লাশ ময়না তদন্তের পর নিউইয়র্কে এনে দাফন করা হবে বলে জানান সিরাজুল ইসলাম।
এ দুর্ঘটনায় কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাদের মৃত্যুতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হচ্ছে।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed