Main Menu

সিলেটের দুই ল্যাবে ১৫৯ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দুই ল্যাবে মঙ্গলবার ১৫৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তন্মধ্যে ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৫৯ জনের ও শাবির ল্যাবে ১০০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, মঙ্গলবার ওসমানীর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষায় ৫৯ জনের শরীরে করোনাভাইনাস শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে সিলেটের ২৮ জন এবং মৌলভীবাজারের ৩১ জন রয়েছেন বলেও জানান তিনি।

এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল জানান মঙ্গলবার শাবির পিসিআর ল্যাবে ৩৭৬ জনের নমুনা পরীক্ষায় ১০০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। যাদের ৬৩ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকী ১৮ জন হবিগঞ্জের ও ১৯ জন সুনামগঞ্জের বাসিন্দা বলে জানান তিনি।

এ নিয়ে মঙ্গলবার (১৮ আগস্ট) রাত দশটা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৬১৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ৫১২৪ জন, সুনামগঞ্জে ১৮২৪ জন, হবিগঞ্জে ১৩৯৮ জন এবং মৌলভীবাজারে ১২৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিকে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৬০ জন। এরমধ্যে সিলেট জেলার ১৬০৩ জন, সুনামগঞ্জে ১৩৯১ জন, হবিগঞ্জে ৯১২ জন এবং মৌলভীবাজারের ৭৫৪ জন সুস্থ হয়েছেন।

আর মঙ্গলবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭০ জন। এরমধ্যে সিলেট জেলার ১২২ জন, সুনামগঞ্জে ১৯ জন, হবিগঞ্জে ১১ জন এবং মৌলভীবাজারের ১৮ জন।

 

 

Share





Related News

Comments are Closed