সুপ্রিম কোর্টের অবকাশকালীন সব ছুটি বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: করোনায় দীর্ঘ দিন আদালত বন্ধ থাকায় সুপ্রিম কোর্টের অবকাশকালীন সব ছুটি বাতিল করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানান।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবরের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপযুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, গত ৬ আগস্ট বৃহস্পতিবার বিকেল তিনটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ফুলকোর্ট সভার সিদ্ধান্ত অনুযায়ী সুপ্রিম কোর্টের ২০২০ সালের বর্ষপুঞ্জির ৬ আগস্ট পরবর্তী অবকাশকালীন ছুটিসমূহ বাতিল করা হলো।
এর ফলে সুপ্রিম কোর্টের ক্যালেন্ডারে থাকা ২৮ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এক মাসের ছুটি এবং ২০ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্ন্ত অবকাশকালীন ছুটি বাতিল হয়ে গেল। এই সময় কোর্টও খোলা থাকবে।
বৈশ্বিক মহামারি করোনার কারণে দীর্ঘ দিন আদালত বন্ধ থাকায় নিয়মিত আদালত খোলা এবং বার্ষিক ছুটি বাতিল চেয়ে সাত দফা দাবি জানিয়েছিল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। গত ৮ জুলাই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে সমিতির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
Related News
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৯ ডিসেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলেরRead More
সিংগাইরে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মানিকগঞ্জের সিংগাইরে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ডRead More



Comments are Closed