সিলেটের দুই ল্যাবে ১০০ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দুই ল্যাবে সোমবার ১০০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তন্মধ্যে ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৯ জনের ও শাবির ল্যাবে ৭১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
সোমবার (১৭ আগস্ট) রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান আজ ওসমানীর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষায় ২৯ জনের শরীরে করোনাভাইনাস শনাক্ত হয়েছে।
তিনি জানান, ‘ওসমানীর ল্যাবে সোমবার ৪০১ জনের নমুনা জমা পড়ে। তবে এদিন ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হলে ২৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।’
এর আগে একইদিনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে আরও ৭১ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়ে। যাদের ৬৪ জনই সুনামগঞ্জ জেলায় বাসিন্দা ও বাকী ৭ জন হবিগঞ্জের বলে জানান বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল।
এ নিয়ে সোমবার (১৭ আগস্ট) রাত দশটা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৪৬৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ৫০৩৪ জন, সুনামগঞ্জে ১৮১২ জন, হবিগঞ্জে ১৩৭৯ জন এবং মৌলভীবাজারে ১২৪৪ জন।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ৪৪২ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৪৯১ জন, সুনামগঞ্জে ১৩১৬ জন, হবিগঞ্জে ৮৯৩ জন এবং মৌলভীবাজারে ৭৪২ জন।
অন্যদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ১৭০ জন। এরমধ্যে সিলেট জেলায় ১২২ জন, সুনামগঞ্জে ১৯, হবিগঞ্জে ১১ এবং মৌলভীবাজারে ১৮ জন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed