এসএমপি কমিশনার গোলাম কিবরিয়া করোনাক্রান্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম।
সোমবার (১৭ আগস্ট) রাতে ওসমানী মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁর ফলাফল পজেটিভ আসে। এর আগে উপসর্গ দেখা দেয়ায় এদিন সকালে নমুনা পরীক্ষার জন্য পাঠিয়েছিলেন তিনি।
করোনা পজিটিভ আসলেও তিনি বর্তমানে সুস্থ আছেন এবং বাসায় আইসোলেশনে রয়েছেন বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জ্যোতির্ময় সরকার।
উল্লেখ্য, এ পর্যন্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন বিভাগে কর্মরত দেড় শতাধিক সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে করেনা জয় করে কাজে যোগ দিয়েছেন ১২২ এর অধিক পুলিশ সদস্য।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
সিলেটে শাহী ঈদগাহ মাঠে ১০ অক্টোবর শুরু বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed