শাবির ল্যাবে ৭১ জনের করোনা পজিটিভ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে আরও ৭১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুনামগঞ্জ জেলার ৬৪ জন ও হবিগঞ্জের ৭ জন বলে জানা গেছে।
সোমবার (১৭ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল।
তিনি জানান, আজ শাবির পিসিআর ল্যাবে সুনামগঞ্জের ৯৫টি ও সিলেটের ১৪২টি ও হবিগঞ্জের ৬৫টি নমুনা মিলে মোট ৩০২ টি নমুনা পাঠানো হয়। তবে এদিন ১৮৭টি নমুনা পরীক্ষায় ৭১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed