সিলেটে দ্বীপ হত্যা: ৬ মাসেও আসামি গ্রেপ্তার নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর টিলাগড় এলাকায় গত ৬ ফেব্রুয়ারি রাতে খুন হন অভিষেক দে দ্বীপ। আলোচিত এ হত্যাকান্ডের ৬ মাস পেরিয়ে গেলেও এখনও আসামীরা ধরা ছোয়ার বাহিরে রয়ে গেছে। এ নিয়ে হতাশায় রয়েছেন নিহতের পরিবার। আসামীদের বিচার নিয়ে তাদের মনে নানা শঙ্কা দানা বাধছে। আসামিরা গ্রেফতার না হওয়ায় পুলিশের আন্তরিকা নিয়েও প্রশ্ন তুলেছেন কলেজ ছাত্র দ্বীপের বাবা, সহপাঠিরা।
এ ঘটনায় গত ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় নিহতের বাবা সাদিপুরের বাসিন্দা দীপক দে বাদি হয়ে শাহ পরাণ (রহ.) থানায় একটি হত্যা মামলা ১৫(০২)২০) দায়ের করেন। এতে টিলাগড়ের গোপালটিলার ২নং সড়কের সল্টু রায়ের ছেলে সমুদ্র রায় সৈকতকে (২২) প্রধান আসামি করে দায়েরকৃত মামলায় আসামি করা হয় একই এলাকার ৩২নং বাসার সজল দের ছেলে সৌরভ দে (২০), রতন দেবের ছেলে পূজন দেব (২৮) ও শংকর দে’র ছেলে সাগর দে (২০)। এ মামলায় অজ্ঞাতনামা আসামি দেখানো হয় আরও ৩/৪ জনকে।
৩২৩/৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪ ধারায় দায়েরকৃত এ মামলায় হুকুমের আসামি করা হয় পূজন দেব কে। তার হুকুমে প্রাণে হত্যার উদ্দেশ্যে কিল, ঘুষি ও ছুরিকাঘাত করে একজনকে হত্যা ও আরেক জনকে জখম করার অভিযোগ আনা হয়। ঘটনার দিন দ্বীপ দের উপর হামলায় তার বন্ধু শুভ কর মারাত্মক জখম হয়।
নিহত দ্বীপের বাবা দিপক দে বলেন, আমাদের একমাত্র সন্তানকে খুন করা হয়েছে। হত্যাকারীদের বিচারের জন্য নানা জায়গায় গিয়েও কোন বিচার পাচ্ছি না। আমার ছেলের হত্যাকারীরা আমার চোখের সামনে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আমি একজন পিতা হিসেবে আমার ছেলের হত্যাকারীদের এখনও কাটগড়ায় দাঁড় করাতে পারিনি। একজন বাবা হিসেবে এর চেয়ে দূর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। আমি জানি আমার ছেলেকে আর ফিরে পাবো না, তাই বলে কি একজন বাবা হিসেবে ছেলে হত্যার বিচার চাইবো না। আমি চাই আমার ছেলে দ্বীপের খুনীদের গ্রেফতার করা হোক। আইনের আওতায় এনে সঠিক বিচার চাই। শুধু কান্না আর অসহায় বাবার চোখ বেয়ে ঝরা নোনা জল। খানিক পরে দীপক দে বললেন, ‘যারা আমার ছেলেকে হত্যা করেছে, আমি তাদের ফাঁসি চাই।’
তিনি জানান, পুলিশ কিছুই করছে না। আজ প্রায় ৬ মাস অতিহাবাহিত হলেও সৈকত ছাড়া একটি আসামিও ধরতে পারেনি পুলিশ। পুলিশের এত শক্তি এত সোর্স থাকতেও তারা আমার ছেলের হত্যাকারীদের ধরছে না। কেন, কোন কারণে, কার অদৃশ্য ইশারায় পুলিশ নীরব রয়েছে তা আমি জানি না। যদি কেউ আমার ছেলে হত্যার সুষ্ঠু বিচার না করতে পারেন, তাহলে আমাদের আত্মাহত্যা করা ছাড়া আর কোন উপায় থাকবে না।
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাতে বিবাদে জড়িয়ে ছাত্রলীগ কর্মী সৈকত রায় সমুদ্রের নেতৃত্বে একদল যুবকের হামলায় সিলেট নগরীর টিলাগড় এলাকায় অভিষেক দে দ্বীপ নামের এক যুবক নিহত হন। নিহত দ্বীপ গ্রিনহিল স্টেট কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। এদিকে হামলায় নেতৃত্বদানকারী সৈকত রায় সমুদ্র সিলেট সরকারি কলেজের ছাত্র ও ছাত্রলীগ কর্মী।
Related News
আদর্শ শিক্ষক পরিষদ সিলেটের মতবিনিময়
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদRead More
সুনামগঞ্জে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্ত হাবিব সিলেট গ্রেপ্তার
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে গৃহবধূ ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় অভিযুক্তকে সিলেট থেকেRead More



Comments are Closed