শমশেরনগরে বেসরকারী হাসপাতাল স্থাপনের উদ্যোগ
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার জনগুরুত্বপূর্ণ জনপদ শমশেরনগরে একটি বেসরকারী হাসপাতাল স্থাপনের উদ্যোগে “শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটি” নামে একটি সংগঠন গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৮টায় স্থানীয় ব্রাদার্স পার্টি সেন্টারে অনুষ্ঠিত সভায় বিশিষ্ট কন্ঠশিল্পী সেলিম চৌধুরীকে আহবায়ক করে “শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটি” গঠন করা হয়।
শামছুল হকের সঞ্চালনায় সভায় স্থানীয় নানা পেশার মানুষের উপস্থিতিতে সবাই ঐক্যমতে পৌছেন প্রয়োজনের তাগিদে বেসরকারীভাবে হলেও প্রাথমিকভাবে ১০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল স্থাপন করতে হবে। সভা চলাকালে যুক্তরাজ্য প্রবাসী স্থানীয় সারোয়ার জামানের স্ত্রী আলেয়া বেগম হাসপাতালের জন্য ১৩৫ শতক জমি দান করার আশ্বাস প্রদান করেন। একই সাথে যুক্তরাজ্য প্রবাসী অনেকেই প্রাথমিকভাবে হাসপাতাল বাস্তবায়ন কমিটির তহবিলে নগদ অর্থ প্রদানেরও আশ্বাস প্রদান করেন। এভাবে স্থানীয় ও বিভিন্ন দেশে বসবাসরত শমশেরনগরের সন্তানরা হাসপাতাল স্থাপণে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।
অবশেষে সভায় সর্ব সম্মতিক্রমে এলাকার গর্ব কন্ঠ শিল্পী সেলিম চৌধুরীকে আহবায়ক করে ও ১১জনকে যুগ্ম আহবায়ক করে “শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটি” গঠন করা হয়।
শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটির আহায়ক কন্ঠ শিল্পী সেলিম চৌধুরী বলেন, শমশেরনগর একটি গুরুত্বপূর্ণ জনপদ। এখানে সব ধরণের সুযোগ সুবিধা থাকলেও অভাব রয়েছে একটি হাসপাতালের। প্রবাসী শমশেরনগরবাসী ও স্থানীয়দের সহযোগিতায় একটি বেসরকারী হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকাবাসী ও প্রবাসীদের আন্তরিক সহযোগিতায় স্বাস্থ্য অধিদপ্তরের বিধি মেনে হাসপাতাল স্থাপন করা হবে।
তিনি আরও বলেন, বিশেষ করে যুক্তরাজ্য প্রবাসী জমিদাতাসহ কয়েকজনের তাগিদে ও বিভিন্ন দেশে অবস্থানরত শমশেরনগরের সন্তানদের সহযোগিতায় হাসপাতাল স্থাপনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। তিনি আশাবাদী আগামী দেড় বছরের মধ্যেই শমশেরনগর হাসপাতাল ভবন নির্মাণ সম্পন্ন করা যাবে। এ জন্য শমশেরনগরের সন্তান যারা বিভিন্ন সরকারি ও বেসরকারী হাসপাতালে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন তাদের সাথে মতবিনিময় করা হবে।
Related News
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More
কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলকRead More



Comments are Closed