করোনায় আরও ৩৩ জনের মৃত্যু, শনাক্ত ২৯৯৬
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪৭১ জনে।
একই সময়ে নতুন করে ২ হাজার ৯৯৬ জন করোনাভাইরাসে পজিটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ২ লাখ ৬৩ হাজার ৫০৩ জনের।
মঙ্গলবার (১১ আগস্ট) নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৩৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৫১ হাজার ৯৭২ জন।
সারা দেশ থেকে ১৫ হাজার ৩১৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। ৮৬টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় ১৪ হাজার ৮২০টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ লাখ ৮৭ হাজার ৯৮৮টি।
তিনি এও জানান, আজকের পর থেকে আর অনলাইনে বুলেটিন প্রকাশ করা হবে না। তবে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে সঠিক তথ্য প্রদান করা হবে। এক্ষেত্রে তথ্য পাওয়া নিয়ে কোন সমস্যা হবে না বলেও উল্লেখ করেন তিনি। তিনি বুলেটিনে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ প্রদান করেন।
Related News
সশস্ত্র বাহিনী দিবস আজ
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ২১ নভেম্বর, সশস্ত্র বাহিনী দিবস। যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনে দেশের সবRead More
ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ আট জেলায়Read More



Comments are Closed