জৈন্তাপুরে ভারতীয় পাতার বিড়িসহ গ্রেফতার ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জৈন্তাপুরে আমদানি নিষিদ্ধ পাতার বিড়ি ও ব্যাথা নাশক ট্যাবলেটসহ চোরাকারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৯।
গ্রেফতারকৃত চোরাকারবারি রফিক আহম্মেদ (৫৫) উপজেলার লামা শ্যামপুর গ্রামের মৃত মুছা মিয়ার পুত্র।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮ আগস্ট সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানী (ইসলামপুর ক্যাম্পের) এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম এর নেতৃত্বে একটি আভিযানিক দল জৈন্তাপুর উপজেলার লামা-শ্যামপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ভারতীয় আমদানী নিষিদ্ধ ৮,৪০,০০০ পিস পাতার বিড়ি ও ভারতীয় আমদানী নিষিদ্ধ ৩,৯৮,০০০ পিস ব্যথা নাশক ট্যাবলেট উদ্ধার ও জব্দ করে এক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়।
জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত অাসামীর বিরুদ্ধে শুল্ক ফাঁকি দিয়ে পণ্যে চোরাই পথে দেশে আনায় র্যাব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed