Main Menu

জৈন্তাপুরে পুকুরের পানিতে ডুবে কিশোরীর মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জৈন্তাপুরে পুকুরের পানিতে ডুবে তানজিনা বেগম (১৭) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার নিজপাট ইউনিয়নের দিঘারাইল গ্রামে এ ঘটনাটি ঘটে। তানজিনা বেগম দিঘারাইল গ্রামের মো. নূরুল ইসলাম উরফে কন্টাই মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, তানজিনা বেগম মৃগী রোগে আক্রান্ত। শুক্রবার বেলা সাড়ে তিনটার সময় পরিবারের সদস্যদের আড়াল করে বাড়ির পাশে নিজ পুকুরের পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তাকে তুলে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন আলী বলেন, পানিবে ডুবে মারা গেছে এ ব্যাপারে আমাদের করনিয় কিছু নেই। এবং তাদের কোন অভিযোগও নেই।

Share





Related News

Comments are Closed