Main Menu

সিলেটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহি নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় ইটবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত রাফি আহমদ (১৮) নগরের হাওয়াপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। আহতের নাম শাহ আলম (২০)। এসময় স্থানীয়রা ট্রাকটিকে (ঢাকা মেট্রো হ-১৪-৩৭৪৩) আটক করে পুলিশে দিয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনাটি ঘটে। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা রাফি ও শাহ আলমকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, রাফি ও শাহ আলম ফ্রিজের মেকানিক। মোটরসাইকেল যোগে তারা ফ্রিজের যন্ত্রপাতি নিয়ে রিকাবীবাজারের দিকে যাচ্ছিলেন এবং ঘাতক ট্রাকও এই সড়ক দিয়ে যাচ্ছিল। এসময় মোটরসাইকেল (সিলেট হ-১২-৮৯১৯) ট্রাকটিকে অতিক্রম করতে চাইলে ট্রাকের সাথে ধাক্কা লাগায় তারা দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান।

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, রাফির লাশ হাসপাতালের মর্গে রয়েছে। শাহ আলমের অবস্থা তেমন গুরুতর নয়। তার পায়ে আঘাত লেগেছে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed