করোনায় আক্রান্ত রামেন্দু-ফেরদৌসী দম্পতি
বিনোদন ডেস্ক: জনপ্রিয় নাট্যজন দম্পতি রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার কোভিড-১৯ আক্রান্ত। বর্তমানে তারা বাসায় আইসোলেশনে আছেন। রামেন্দু মজুমদার নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ১৪ জুলাই ফেরদৌসী মজুমদার জ্বরে আক্রান্ত হন। তার মধ্যে করোনা উপসর্গ দেখা দিলে ১৮ জুলাই টেস্ট করা হয়।
সেখানে রেজাল্ট পজিটিভ আসে। তখন থেকেই তিনি আইসোলেশনে ছিলেন। করোনার উপসর্গ এখনো পুরোপুরি দূর হয়নি। দু-তিন দিনের মধ্যে আবারও টেস্ট করাবেন এ দম্পতি।
রামেন্দু গণমাধ্যমকে বলেন, ফেরদৌসীর করোনা ধরা পড়ার এক সপ্তাহ পর আমারও জ্বর অনুভব হয়। তখন আমিও টেস্ট করাই। আমারও পজিটিভ রেজাল্ট আসে। তবে সবার প্রার্থনা ও চিকিৎসকদের পরামর্শ মেনে আপাতত আমরা দুজনই সুস্থ আছি।
উল্লেখ্য, কয়েক দশক ধরে এদেশের অভিনয়ে জনপ্রিয় নাম রামেন্দু ও ফেরদৌসী মজুমদার।
মঞ্চের পাশাপাশি টেলিভিশন ও চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই দম্পতি।
Related News
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
বিনোদন ডেস্ক: একসময় ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। তবেRead More
ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ
বিনোদন ডেস্ক: এবার ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে এসেছে জনপ্রিয় বলিউড অভিনেতা নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ।Read More



Comments are Closed