দেশে করোনায় আরও ২৭ মৃত্যু, শনাক্ত ২৮৫১
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি নভেল করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ হাজার ৮৫১ জন আক্রান্ত হয়েছেন। এই সময়ের মধ্যে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২৭ জন।
দেশে এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লাখ ৫২ হাজার ৫০২ জন এবং মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৩৩ জনে দাঁড়িয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) করোনা পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে সংযুক্ত হয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৪ জন এবং নারী ৩ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ৩ জন, রংপুর বিভাগে ২ জন এবং বরিশাল বিভাগে ১ জন রয়েছেন। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২৬ জন, বাড়িতে ১ জন।
মৃত্যুবরণকারীদের বয়সভিত্তিক বিশ্লেষণে ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪ জন, ৮১ থেকে ৯০ বছরের ১ জন রয়েছেন।
ডা. সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ২৫৩টি। পরীক্ষা হয়েছে পূর্বের নমুনাসহ ১২ হাজার ৬৯৯টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১২ লাখ ৩৭ হাজার ৮২৩টি নমুনা।’
কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লক্ষ ৪৫ হাজার ৫৮৪ জন।
এ পর্যন্ত বিভাগভিত্তিক মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে ১ হাজার ৫৯৭ জন, চট্টগ্রামে ৭৯৪ জন, রাজশাহী ২০৫ জন, খুলনা ২৪৭ জন, বরিশাল ১৩১ জন, সিলেটে ১৫৬ জন, রংপুরে ১৩২ জন এবং ময়মনসিংহ বিভাগে ৭১ জন।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed