জাফলংয়ে নিখোঁজের ২দিন পর পর্যটকের লাশ উদ্ধার
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটের জাফলং জিরো পয়েন্টে পানিতে ডুবে নিখোঁজের দুইদিন পর পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত জুবায়ের আহমেদ (২২) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার লামকাইন এলাকার জজ মিয়ার ছেলে এবং স্থানীয় বায়তুল ফালাহ মাদ্রাসার ছাত্র।
পুলিশ সূত্রে জানা যায়, জুবায়ের ও তার ১৫ জন বন্ধু মিলে ময়মনসিংহ থেকে গত মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে জাফলংয়ে বেড়াতে আসেন। বিকেলের দিকে তারা জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় পিয়াইন নদীতে গোসল করতে নামে। সাঁতার না জানায় এ সময় স্রোতের টানে পানিতে ডুবে নিখোঁজ হয় জুবায়ের।
নিখোঁজের পর থেকেই স্থানীয় থানা ও ট্যুরিস্ট পুলিশ, বিজিবি এবং সিলেটের দমকল বাহিনীর ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে দুইদিন ব্যাপী উদ্ধার তৎপরতা চালিয়েও তার সন্ধান পায়নি।
নিখোঁজের দুইদিন পর বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন জাফলংয়ের ডাউকি নদীর নয়াবস্তি এলাকায় ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল আহাদ জানান,বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন নয়াবস্তি এলাকায় একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে জুবায়েরের লাশ হিসেবে শনাক্ত করে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed