দেড় ঘন্টা বন্ধ ছিল সিলেট বেতার কেন্দ্রের সম্প্রচার
বৈশাখী নিউজ ডেস্ক: ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে বুধবার (৫ আগস্ট) সকালে প্রায় দেড় ঘণ্টা বন্ধ ছিলো বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের সম্প্রচার কার্যক্রম। সকালে আটটার পর হঠাৎ করে সিলেট কেন্দ্রের সকল সম্প্রচার বন্ধ হয়ে যায়।
জানা যায়, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের নিজস্ব সাব ষ্টেশনে বৈদ্যুতিক গোলযোগের কারণে মূলত সকাল আটটার ইংরেজি সংবাদের পর থেকে বন্ধ হয়ে যায় দুই চ্যানেল ৮৮.৮ এফ এম ও ১০৫.২এফ – এম এর সম্প্রচার। পরবর্তীতে আনুমানিক সাড়ে নয়টার দিকে একটি চ্যানেল শুরু করে তাদের সম্প্রচার কার্যক্রম।
সিলেট কেন্দ্রের পরিচালক মো. ফখরুল আলম বলেন, ‘কেন্দ্রের ভেতরের সাব স্টেশনের একটি ট্রান্সফরমারে বিস্ফোরণ হয়েছে। এতে সাময়িক সময়ের জন্য সিলেট কেন্দ্রের সম্প্রচার বন্ধ রয়েছে।মেরামতের পর ১২টা থেকে সম্প্রচার চলছে।
৩/৪ ঘন্টার মধ্যে পুনরায় পুরোপুরি সম্প্রচার চালু হওয়ার আশাবাদ ব্যক্ত করে বেতারের এ কর্মকর্তা বলেন, ঘটনার পর থেকেই আমরা ও বিদ্যুৎ বিভাগের লোকজন কাজ করে যাচ্ছি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed