লেবানন বিস্ফোরণে দুই বাংলাদেশির মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের বিস্ফোরণে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে লেবাননের বাংলাদেশ দূতাবাস। নিহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার মেহেদি হাসান, অপরজন মাদারীপুরের মিজান।
এই ঘটনায় আরো কয়েকজন প্রবাসী আহত হয়েছেন। এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস বিজয়ের ১৯ জন সদস্য আহত হয়েছেন।
নৌবাহিনীর জাহাজ বিএনএস বিজয় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের মেরিটাইম টাস্কফোর্সের অধীনে লেবাননে নিযুক্ত বাংলাদেশি ক্যাস্টল ক্লাশ করভটে বিএনএস বিজয় দুশো গজের মধ্যে ছিলো।
অন্যদের মতো আতঙ্কে প্রবাসী বাংলাদেশীরাও। ঐ এলাকায় অনেক প্রবাসী কাজ করতেন। তাদের অনেকেই বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন। ভবনে আটকাও পড়েছেন অনেকে।
দুর্ঘটনার শিকার প্রবাসীসহ সবার খোঁজ রাখছে দূতাবাস।
একজন প্রবাসী জানান, সেই এলাকায় আমার একজন বন্ধু রয়েছে, সে আহত হয়েছে। আমরা আতঙ্কে রয়েছি।
আরেকজন বলেন, লেবাননে আমরা প্রায় দেড় লাখ প্রবাসী আছি, সবার মধ্যেই আতংক কাজ করছে।
লেবাননে বর্তমানে দেড় লাখ প্রবাসী বাংলাদেশি অবস্থান করছেন।
লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে স্থানীয় সময় মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে। সমুদ্র বন্দরের কাছে বোমা তৈরিতে ব্যবহৃত রাসায়নিকের গুদামে এই বিস্ফোরণ হয়। এ ঘটনায় এ পর্যন্ত ২ বাংলাদেশি ছাড়াও অন্তত ৭৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন চার হাজারের বেশি মানুষ।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed