নৌডুবিতে তিন ভাইবোনের মৃত্যু, ২ শিশু নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরমাস্তল চরপাড়া এলাকায় নৌকা ডুবে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু নিখোঁজ রয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন হনুফা (৩৭), তার বোন রোকসানা (৩০) ও ভাই রিয়াজুল (২৫)।
স্থানীয় ব্যবসায়ী আওলাদ হোসেন জানান, চরমাস্তল চরপাড়া বিলে ঝড়ের সময় নৌকাডুবির ঘটনা ঘটে। এতে নৌকার মাঝি হনুফার বোনের ছেলে মনির ও হনুফার স্বামী আব্দুল হক জীবিত উদ্ধার হয়েছে। নিখোঁজ রয়েছে হনুফার মেয়ে মিথিলা (১২) ও রোকসানার ছেলে শান্ত (১১)।
তিনি আরও জানান, নিহতদের বাড়ি উপজেলার জিয়নপুর গ্রামের আবুডাঙ্গা গ্রামে। তারা চরমাস্তল চরপাড়া গ্রামে তাদের বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে ঝড়ে তাদের নৌকা ডুবে যায়। নৌকার মাঝি মনির হনুফার বোনের ছেলে। তারা মনিরদের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন।
দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) হাসমত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed