দেশে করোনায় আরও ৩০ মৃত্যু, শনাক্ত ১৩৫৬
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩০ জন মারা গেছেন। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৮৪ জনে। এছাড়া ১৩৫৬ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। আর মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৪২ হাজার ১০২ জন।
সোমবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
করোনা শনাক্তের জন্য গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ২৩৮টি এবং পরীক্ষা করা হয়েছে আগের নমুনাসহ ৪ হাজার ২৪৯টি।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩০ জনের মধ্যে পুরুষ ২৫ এবং নারী পাঁচজন।তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, খুলনা বিভাগে ৪ জন, রাজশাহী বিভাগে ৩ জন, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে রয়েছেন। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২৭ জন, বাড়িতে ৩ জন।
মৃত্যুবরণকারীদের বয়সভিত্তিক বিশ্লেষণে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৪ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৫ জন, ৮১ থেকে ৯০ বছরের ১ জন এবং ৯১ থেকে ১০০ বছর বয়সী ১ জন রয়েছেন।
এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১০৬৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৭ হাজার ৯০৫ জন।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।
বিশ্ব পরিস্থিতি:
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, আজ সোমবার পর্যন্ত বিশ্বব্যাপী কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮০ লাখ ৮২ হাজার ৬১৬ জন। তাদের মধ্যে মারা গেছেন ৬ লাখ ৮৯ হাজার ৪২৮ জন।
গত বছরের ডিসেম্বরে চীনের উহান প্রদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং পরে তা দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে যায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত ১১ মার্চ করোনাভাইরাসকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed