Main Menu

কুলাউড়ায় গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুলাউড়া সংবাদদাতা: মৌলভীবাজারের কুলাউড়ায় ঈদ উল আযহার দ্বিতীয় দিন রোববার ফারজানা আক্তার মিতু (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মিতু উপজেলার কাদিপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের আকবর হোসেন খোকনের স্ত্রী।

রবিবার (২ আগস্ট) সকালে হোসেনপুর গ্রামের শ্বশুর বাড়িতে মরদেহটির প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠিয়েছে পুলিশ।

ঘটনাস্থল পরিদর্শণ করেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী।

কুলাউড়া ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী জানান, সকালে নিজ ঘরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Share





Related News

Comments are Closed