নিউ সুরমা হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর নিউ সুরমা আবাসিক হোটেল থেকে অসামাজিকতার দায়ে ৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। রোববার (২ আগস্ট) সিলেট মহানগর পুলিশের মিডিয়া শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে শনিবার (১ আগস্ট) রাতে কোতোয়ালি থানার এসআই (নিরস্ত্র) নিশু লাল দে, এসআই (নিরস্ত্র) মো. ইবাদুল্লাহ, এএসআই (নিরস্ত্র) মানিক মিয়া, এএসআই (নিরস্ত্র) সাজ্জাদুর রহমানসহ পুলিশের একটি দল নগরীর সুরমা মার্কেস্থ নিউ সুরমা আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে। এসময় অনৈতিক কাজে লিপ্ত থাকাবস্থায় ৩ জন নারী ও ৩ জন পুরুষকে আটক করা হয়।
আটককৃতদের রোববার আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Related News
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More



Comments are Closed