Main Menu

গোলাপগঞ্জে বিপুল পরিমান ভারতীয় মোবাইল জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের উপজেলার বাঘা ইউনিয়নের আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়ের সামনের মূল সড়ক থেকে নোহা গাড়িসহ ৫টি লাকেজ ভর্তি ভারতীয় মোবাইল জব্দ করেছে পুলিশ। এসময় পালিয়ে যায় চোরাকারবারি দলের ৪ সদস্য।

শনিবার (১ আগস্ট) রাত ১১টার দিকে পুলিশ এ অভিযান পরিচালনা করে। ৫টি লাগেজ থেকে পুলিশ ৩১৬টি মোবাইল ফোন উদ্ধার করে। যার বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা বলে জানিয়েছেন গোলাপগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি’র শাহপরান (রহ.) থানা পুলিশ জানতে পারে যে সিলেটের সীমান্তবর্তী তামাবিল থেকে শুল্ক ফাঁকি দিয়ে মোবাইল ফোনের একটি বড় চালান চোরাকারবারিরা নিয়ে এসেছে। এ খবর পেয়ে তারা বিভিন্ন গাড়িতে তল্লাশি শুরু করে।

রাত সাড়ে ১০টার দিকে সিলেট-তামাবিল সড়ক হয়ে নোহা মাইক্রোবাস (নং ঢাকা মেট্রো-চ-১১-৫২১৩) গাড়িটি আসে। তখন শাহপরাণ বাইপাস সড়কের দায়িত্বে থাকা পুলিশ গাড়িটিকে থামানোর চেষ্টা করেন। কিন্তু গাড়িটি না থামিয়ে সিলেট-বাঘা সড়কের দিকে দ্রুত গতিতে যেতে থাকে। এসময় পুলিশও তাদের আটকাতে পিছু ধাওয়া করে।

এক পর্যায়ে তারা গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নে পৌছে এ ইউনিয়নের আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়ের সামনে নোহা গাড়ি ও ৫টি মোবাইলের লাকেজ রেখে পালিয়ে যায়।

পরে শাহপরাণ (রহ.) থানা পুলিশ গাড়ি ও মোবাইল জব্দ করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে খবর দেয়। গোলাপগঞ্জ থানা পুলিশ নোহা গাড়ি ও ৫টি লাকেজ ভর্তি মোবাইল থানায় নিয়ে আসে।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নোহা গাড়ি ও ৫টি লাকেজ ভর্তি মোবাইল জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। চোরাকারবারিদের আটকের চেষ্টা চলছে। জব্দকৃত মোবাইলগুলোর আনুমানিক বাজার মূল্য ৬০-৭০ লক্ষ টাকা বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed