ক্রেতা নেই, কানাইঘাটে পুঁতে ফেলা হলো চামড়া
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাটে পশুর চামড়ার ক্রেতা না থাকায় কোরবানি দাতারা মাটিতে চামড়া পুঁতে রেখে দিচ্ছে। উপজেলার বিভিন্ন এলাকায় দিনভর চামড়ার ক্রেতার জন্য অপেক্ষা করেও ক্রেতা না মেলায় চামড়াগুলো পুঁতে রাখা হচ্ছে বলে জানিয়েছেন একাধিক কোরবানি দাতা।
কোরবানি দাতারা বলছেন, দিনভর কোরবানির চামড়া নিয়ে অপেক্ষা করলেও ক্রেতারা আসছেন না। আবার অন্যান্য বছর স্থানীয় মাদ্রাসা কিংবা এতিমখানা চামড়া নিলেও এবার তারাও নিচ্ছেন না পশুর চামড়া। আর নিজেদের সংরক্ষণের জায়গা না থাকায় চামড়াগুলো মাটিতে পুঁতে দিতে হচ্ছে।
জানা যায়, কানাইঘাট উপজেলায় প্রতি বছরের ন্যায় শনিবার ঈদুল আজহার দিন শত শত পশু কোরবানি হলেও দিনভর অপেক্ষা করার পর কোন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে চামড়া সংগ্রহ বা কোন ক্রেতা চামড়া ক্রয় করতে আসেনি। যার কারণে যারা কোরবানি দিয়েছেন তাদের গরু-ছাগল, মহিষের চামড়া দিন শেষে বিক্রি করতে না পেরে মাটিতে পুঁতে ফেলেন।
যারা কোরবানি দিয়েছেন তারা আক্ষেপ করে বলেছেন, চামড়া হচ্ছে রপ্তানি যোগ্য একটি শিল্প পণ্য। গত কয়েক বছর থেকে চামড়ার দাম কমে গেলেও অনেক ধর্মীয় প্রতিষ্ঠান এলাকাভিত্তিক কোরবানির চামড়া বিনা টাকায় সংগ্রহ করতেন। কিন্তু এবারের ঈদুল আযহার দিনে কোন ধর্মীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে কেউ চামড়া বিনা টাকায় সংগ্রহ করতে দেখা যায়নি। যার কারণে হাজার হাজার গরু ও অন্যান্য পশুর চামড়া শেষ পর্যন্ত পুতে ফেলতে হয়।
গত বছর বিভিন্ন এলাকায় অনেক চামড়া ব্যবসায়ীরা এক প্রকার পানির দামে চামড়া ক্রয় করলেও এ বছর উপজেলার কোথাও কোন চামড়া ব্যবসায়ীদের দেখা যায়নি। যার কারণে রপ্তানিযোগ্য অনেক মূল্যবান পশুর চামড়া কেউ কিনতে না আসায় লক্ষ লক্ষ টাকার চামড়া পুতে ফেলা হয়।
আর মৌসুমি চামড়া ব্যবসায়ীরা বলছেন, অন্যান্যবছর এলাকাভিত্তিক চামড়া কিনে পাইকারদের কাছে বিক্রি করেও লাভ হয়নি। উলটো পরিবহন, লবণ কেনাসহ নানাখাতে বিপুল পরিমাণ খরচ করতে হয়। এতে ব্যবসায়ীদের বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে। এজন্য এবার কেউ কোরবানির পশুর চামড়া কেউ ক্রয় করেনি।
প্রসঙ্গত, সরকার এবার প্রতি বর্গফুট গরুর চামড়া ঢাকায় ৪৫ থেকে ৫০ টাকা এবং ঢাকার বাইরে ৩৫ থেকে ৪০ টাকা দাম নির্ধারণ করে দিয়েছে। এ ছাড়া সারা দেশে খাসির চামড়া প্রতি বর্গফুট ১৮ থেকে ২০ টাকা এবং বকরির চামড়া ১৩ থেকে ১৫ টাকা নির্ধারণ করা হয়।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed