নবীগঞ্জে নৌকা ডুবে দুই শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় হাওরে ঘুরতে গিয়ে নৌকা ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) বিকেলে নবীগঞ্জ সদর ইউনিয়নের তিমিরপুরের গজারিয়া বিলে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো, নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামের মনাই মিয়ার মেয়ে পপি আক্তার (১০) ও একই গ্রামের সালাম মিয়ার মেয়ে মনি আক্তার (১০)।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, ঈদ উপলক্ষে কয়েকজন মিলে নৌকা দিয়ে হাওরে ঘুরতে যায়। এক পর্যায়ে নৌকা ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
« ক্রেতা নেই, কানাইঘাটে পুঁতে ফেলা হলো চামড়া (Previous News)
(Next News) শায়েস্তাগঞ্জে ফ্রি-তেও চামড়া নিচ্ছে না কেউ »
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed