সুনামগঞ্জে আরও ১৯ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জ জেলায় আরও ১৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার (১ আগষ্ট) শাবির ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
শাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে আজ ৫১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
নতুন ১৯ জনসহ সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ৯৩৩ জনের। এদের মধ্যে সিলেট জেলায় ৪২৫৪ জন, সুনামগঞ্জে ১৫১২ জন, হবিগঞ্জে ১১৮১ জন এবং মৌলভীবাজারে ৯৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
করোনায় এ পর্যন্ত সিলেটে মারা গেছেন ১৪৬ জন। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১০৮ জন, সুনামগঞ্জে ১৫ জন, হবিগঞ্জে ১০ এবং মৌলভীবাজারে ১৩ জন মারা গেছেন।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed