সুনামগঞ্জ সীমান্তে বাংলাদেশি যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে কয়লা আনতে গিয়ে ইউনুস আলী (২২) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও সীমান্ত ফাঁড়ির লালঘাট-বাঁশতলা সীমান্ত এলাকার ওপারে ভারতের মেঘালয় পাহাড়ে এই ঘটনা ঘটে।
নিহত ইউনুস আলী ১ নং শ্রীপুর উত্তর ইউনিয়নের লালঘাট গ্রামের সমির উদ্দিনের ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে বিজিবির চোখ ফাঁকি দিয়ে ইউনুস আলীসহ ১০/১৫ জনের একটি শ্রমিকের দল লালঘাট সীমান্ত এলাকা দিয়ে চোরাইপথে অবৈধভাবে ভারতের মেঘালয় পাহাড়ের বেপানাক নামক স্থানে কয়লা আনতে যান। একপর্যায়ে গর্তে প্রবেশ করে কয়লা কুড়ানোর সময় হঠাৎ ইউনুস আলী পাথরের চাপায় পড়েন। এ সময় তার সঙ্গে থাকা অন্য শ্রমিকরা ওপরে উঠতে পারলেও সে আর উঠতে পারেননি। পরে সঙ্গে থাকা শ্রমিকরা বাড়িতে খবর দিলে স্বজনরা গিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাকারিয়া আহমেদ বলেন, ‘‘শুনেছি বিজিবির চোখ ফাঁকি দিয়ে ভারতের মেঘালয়ে কয়লা আনতে গিয়ে গর্তে পড়ে এক শ্রমিক মারা গেছেন।’’
তাহিরপুর থানার ওসি ফারুক আহমেদ বলেন, ‘‘পুলিশ ঘটনাস্থলে আছে। মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’’
Related News
সুনামগঞ্জ সীমান্তে বাংলাদেশি যুবক নিহত
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশRead More
ছাতকের ৩ যুবককে কাশ্মীরে নেওয়ার পর নিখোঁজ, মুক্তিপণ দাবির অভিযোগ
Manual8 Ad Code ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ভারতের কাশ্মীরে ভালো বেতনে কাজ দেওয়ার কথা বলে সুনামগঞ্জেরRead More



Comments are Closed