বাড্ডায় বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর বাড্ডায় সাতারকুলের একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
সাতারকুলের জিএম বাড়ি’র দোতলায় ভাড়া থাকতো রফিকুল ইসলাম (২১) ও তার স্ত্রী জান্নাত (১৯)। শুক্রবার (৩১ জুলাই) তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে বাড্ডা থানায় খবর দেন আশপাশের ভাড়াটিয়ারা। পরে পুলিশ এসে সেখান থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
রফিকুল ইসলামের বাবা জালাল উদ্দিন গণমাধ্যমকে জানান, দেড় বছর আগে জান্নাতের সঙ্গে রফিকুলের বিয়ে হয়। রফিকুল একটি পোশাক কারখানায় কাজ করতেন। বাড্ডা সাতারকুল ‘রহমতউল্লাহ গার্মেন্টস’র পেছনে একটি বাসায় ভাড়া থাকেন তারা। শুক্রবার রাতে রফিকুলের রুম থেকে দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ পাচ্ছিলাম না। পরে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখি জান্নাত ফ্যানের সঙ্গে ঝুলে আছে, আর তার ছেলে বিছানায় অচেতন অবস্থায় পড়ে আছে। তাৎক্ষণিকভাবে রফিকুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। স্বামী বিষপান ও স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করেছে বাড্ডা থানা পুলিশ।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed