দেশে করোনায় আরও ২১ মৃত্যু, শনাক্ত ২১৯৯
বৈশাখী নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় ৩১৩২ জন মারা গেলেন। একই সময়ে দেশে করোনাভাইরাসে আরও ২১৯৯ জন শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হলেন দুই লাখ ৩৯ হাজার ৮৬০ জন।
শনিবার (১ আগস্ট) দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এ তথ্য তুলে ধরেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট আট হাজার ৬৬৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আগের নমুনাসহ এই সময়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৪৫১টি। সব মিলিয়ে এ পর্যন্ত দেশে ১১ লাখ ৮৫ হাজার ৬১১ টি নমুনা পরীক্ষা করা হলো।
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৬ জন এবং নারী ৫ জন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ৯ জন, চট্টগ্রাম বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ১ জন, বরিশাল বিভাগে ২ জন ও ময়মনসিংহ বিভাগে ১ জন। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২০ জন, বাড়িতে ১ জন।’
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১১৭ জন। আর মোট সুস্থ হলেন এক লাখ ৩৬ হাজার ২৫৩ জন।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।
Related News
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More
রূপপুর পারমাণবিক কেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। আজRead More



Comments are Closed