সিলেটের দুই ল্যাবে ১০৪ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দুই ল্যাবে আরও ১০৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৫৭ জন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৪৭ জনের করোন শনাক্ত হয়। আক্রান্তরা সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বাসিন্দা।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান ওসমানীর পিসিআর ল্যাবে আজ ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৫৭ জনের রিপোর্ট পজিটিভ আসে।
তিনি জানান, শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ৩৫ জন, সুনামগঞ্জের ৭ জন, হবিগঞ্জের ৭ জন ও মৌলভীবাজার জেলার ৮ জন রয়েছেন।
এদিকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে আজ ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সিলেট জেলার ১১ জন, সুনামগঞ্জের ২৫ এবং হবিগঞ্জ জেলার ১১ জন।
নতুন ১০৪ জন নিয়ে শুক্রবার (৩১ জুলাই( রাত দশটা পর্যন্ত সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ৯১৩ জনের। এরমধ্যে সিলেট জেলায় ৪২৩৭ জন, সুনামগঞ্জে ১৫০৪ জন, হবিগঞ্জে ১১৭৮ জন এবং মৌলভীবাজারে ৯৯৪ জন রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে শুক্রবার দুপুর পর্যন্ত সিলেট বিভাগের ৩ হাজার ৪৬৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ১০৭৪ জন, সুনামগঞ্জে ১১২৫, হবিগঞ্জে ৬৯৫, মৌলভীবাজারে ৫৭১ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।
করোনায় এ পর্যন্ত সিলেটে মারা গেছেন ১৪৬ জন। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১০৮ জন, সুনামগঞ্জে ১৫ জন, হবিগঞ্জে ১০ এবং মৌলভীবাজারে ১৩ জন মারা গেছেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed