দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার কোরবানির মাহাত্ম্য ধরে রেখে দেশ ও জনগণের কল্যাণ নিশ্চিত করতে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়ে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
বাংলাদেশ টেলিভিশন ও একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত রেকর্ড করা এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম। বছর ঘুরে আমাদের মাঝে আবার এসেছে পবিত্র ঈদ-উল-আযহা। করোনা মহামারির এই খারাপ সময়ে এই ঈদ সকল প্রকার অন্ধকার কাটিয়ে আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ।’
তিনি বলেন, ‘আসুন আমরা পবিত্র ঈদ উল আজহার ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি।’
তিনি দেশে ও দেশের বাইরে অবস্থানরত সকল ভাই-বোনদের ঈদের শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী কোভিড-১৯ এর বিস্তার রোধে স্বাস্থ্য নির্দেশিকাগুলো যথাযথভাবে অনুসরণ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
‘ভাল থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, ঈদ মোবারক’ বলে তিনি বার্তাটি শেষ করেন।
এর আগে প্রধানমন্ত্রী একটি অডিও বার্তায় দেশের জনগণের কাছে ঈদ-উল আজহার শুভেচ্ছা জানান। যা একটি মোবাইল ফোনের মাধ্যমে দেশের জনগণের কাছে পৌঁছে দেয়া হয়েছে।
Related News
জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেনRead More
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা দেড় মাস বাড়িয়েছে বাংলাদেশ সড়কRead More



Comments are Closed