চকরিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ৩ মাদককারবারি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের চকরিয়ার বানিয়ার ছড়া পাহাড়ি আমতলী গর্জন বাগানে বন্দুকযুদ্ধে তিন মাদককারবারি নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে ৪৪ হাজার পিস ইয়াবা, দেশীয় তৈরি দুটি আগ্নেয়াস্ত্র, সাত রাউন্ড গুলি এবং ১৫ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) ভোররাত ৩টার দিকে পুলিশের সঙ্গে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছেন চকরিয়া থানার ওসি হাবিবুর রহমান। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বন্দুকযুদ্ধের ঘটনায় চার পুলিশ সদস্যও আহত হয়েছেন। নিহতরা সবাই চিহ্নিত ইয়াবাকারবারি। বিস্তারিত পরে জানানো হবে।’
এরআগে গত ২৮ জুলাই কক্সবাজারের টেকনাফে মাদককারবারি দু’গ্রুপের ‘গোলাগুলিতে’ চার যুবক নিহত হন। টেকনাফের খারাংখালী সাতঘরিয়া পাড়া এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। ওই ঘটনার দুদিনের মাথায় শুক্রবার ভোররাতে চকরিয়ায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটল।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed