সিলেটে ঈদের জামাত কখন কোথায়
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ঈদের আর মাত্র একদিন বাকি। আগামি শনিবার (১ আগষ্ট) বাংলাদেশেসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পালিত হবে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আযহা। করোনাভাইরাসের কারণে এবারও দেশের কোথাও খোলা মাঠে ঈদের জামাত অনুষ্টিত হবে না। সিলেট নগরীর কয়েকটি জামে মসজিদে ঈদের জামাতের সময়সূচী ঘোষণা করা হয়েছে।
সিলেটে দরগাহ হজরত শাহজালাল র. মাজার মসজিদ এবং কেন্দ্রীয় জামে মসজিদে (বন্দরবাজার জামে মসজিদ) পবিত্র ঈদুল আজহার জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। গাজী বুরহান উদ্দিন (রহ.) মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্টিত হবে সকাল ৯টায়।
নগরীর বন্দরবাজারের কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদুল আযহার তিনটি জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা এবং সাড়ে ৯টায় এই জামাত অনুষ্ঠিত হবে।
নগরের কোর্ট পয়েন্টের কালেক্টরেট জামে মসজিদে সকাল ৭টা, ৮টা, ৯টা ও ১০টায় ঈদের জামাত অনুষ্টিত হবে।
নগরীর কাজিরবাজার মাদরাসায় এবছরের ঈদ জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। ঈদের একটি জামাত অনুষ্ঠিত হবে বলে মাদরাসার কর্র্তৃপক্ষ জানিয়েছেন।
নগরীর জিন্দাবাজার বায়তুল আমান জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার নাম সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। ঈদের একটি জামাত অনুষ্ঠিত হবে বলে মসজিদ কর্তপক্ষ থেকে জানানো হয়েছে।
মদিনা মার্কেট জামে মসজিদে (আল মদিনা জামে মসজিদ) ঈদ জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
এছাড়া নগরীর পাড়া-মহল্লার মসজিদে মসজিদেও অনুষ্টিত হবে ঈদের জামাত।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed