করোনায় বিহঙ্গ তরুণ সংঘের সভাপতি মিঠুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে সিলেট নগরীর কাজিটুলার বিহঙ্গ তরুণ সংঘের সভাপতি রোটারিয়ান বেলায়েত হোসেন চৌধুরী মিঠু মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ১২টায় তিনি মারা গেছেন বলে জানিয়েছেন তার স্বজনরা।
তিনি রোটারি ক্লাব অব সিলেট সাউথ এর পাস্ট প্রেসিডেন্ট। তার মৃত্যুতে বিভিন্ন রোটারি ক্লাবসহ অন্যান্য সামাজিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। তিনি ব্যক্তিগত জীবনে অত্যন্ত ভদ্র, নম্র ও অমায়িক হিসেবে সুপরিচিত ছিলেন।
সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা জগলু চৌধুরী জানান, মরহুমের গ্রামের বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলায়।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed