Main Menu

গাজীপুরে স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী পলাতক

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক মোল্লাবাড়ি এলাকায় এক গৃহবধুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী জাহাঙ্গীর মিয়া (৩৫) পলাতক রয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

বুধবার সকালে নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত ঝর্ণা বেগম ফুলী টাঙ্গাইলের গোপালপুর থানার চাঁনপুর গ্রামের জাহাঙ্গীর মিয়ার স্ত্রী। তিনি উপজেলার মৌচাক মোল্লাবাড়ি এলাকার সাইদুর রহমান মোল্লার বাড়িতে ভাড়ায় থেকে স্থানীয় কোকোলা ফুড প্রোডাক্টস লিমিটেড কারখানায় চাকুরী করতের। স্বামী বেকার থাকায় প্রায়ই দুইজনের মধ্যে ঝগড়া হতো বলে জানায় স্বজনরা।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে প্রতিদিনের মতো ভাড়াবাসায় স্বামী-স্ত্রী দুইজনে ঘুমিয়ে পড়েন। ধারনা করা হচ্ছে রাতের কোন এক সময় ঘুমন্ত অবস্থায় চাকু দিয়ে গলাকেটে হত্যার পর পালিয়ে যায় স্বামী। বুধবার সকালে ঘুম থেকে দেরিতে ওঠায় পাশের ভাড়াটিয়ারা ডাকাডাকি করে এক পর্যায়ে ফুলির গলাকাটা মরদেহ দেখতে পায়। স্থানীয়রা পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী জানান, ধারণা করা হচ্ছে ঘুমন্ত অবস্থায় চাকু দিয়ে গলা কেটে হত্যার পর তার স্বামী পালিয়েছে। স্বামীকে গ্রেফতারের চেস্টা চলছে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed