Main Menu

সিলেটে করোনায় আক্রান্ত বেড়ে ৭৫৭৮, মৃত্যু ১৩৯

বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ৯০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে সিলেট জেলার ৪৬ জন, সুনামগঞ্জের ১৮ জন, হবিগঞ্জের ১০ জন এবং মৌলভীবাজারের ১৬ জন।

এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ হাজার ৫৭৮ জন। এরমধ্যে সিলেট জেলায় ৪০৭৬ জন, সুসামগঞ্জে ১৪৩৫ জন, হবিগঞ্জে ১১৩২ জন এবং মৌলভীবাজারে ৯৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সিলেট জেলার তিনজন আর সুনামগঞ্জ জেলার একজন।

এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ১৩৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ১০৪ জন, সুনামগঞ্জে ১৫ জন, হবিগঞ্জে ১০ জন এবং মৌলভীবাজারে ১০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।

মঙ্গলবার (২৮ জুলাই) বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) সিলেটের কার্যালয় থেকে পাঠানো কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশন প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

অন্যদিকে সিলেট বিভাগে ৩ হাজার ২৫৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ১০১১ জন, সুসামগঞ্জে ১০৯২ জন, হবিগঞ্জে ৬২২ জন এবং মৌলভীবাজারে ৫৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আর করোনাভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ২২৪ জন। এরমধ্যে ১৯১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।

Share





Related News

Comments are Closed