সারাদেশে বাড়ল দোকানপাট খোলার সময়
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে আজ মঙ্গলবার (২৮ জুলাই) থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে দোকানপাট ও বিপণীবিতান। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে এমন অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি।
সমিতির একটি সূত্র সোমবার রাতে গণমাধ্যমকে জানিয়েছেন, ঈদকে সামনে রেখে দোকানপাট খোলার সময় বাড়ানোর আবেদন করেছিলেন তারা। এর প্রেক্ষিত্রে ঈদের আগ পর্যন্ত রাত ৯টা পর্যন্ত খোলা রাখার মৌখিক অনুমতি দেওয়া হয়েছে। তবে ঈদের পর নতুন নির্দেশনা না আসলে আগের মতো সন্ধ্যে ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে। অন্যান্য স্বাস্থ্যবিধি আগের মতোই রয়েছে।
এর আগে গত ৩০ জুন দোকানপাট খোলা রাখার সময় তিন ঘণ্টা বাড়িয়ে বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত করা হয়। ৩০ জুন রাতে মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা দেওয়া হয়। বেচাকেনার সময় পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার কথাও বলা হয় প্রজ্ঞাপনে।
৩০ জুনের আগে দোকান মালিক সমিতিগুলো সকাল ১০টা থেকে বিকাল ৪টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখার আবেদন করেছিল। তবে ঈদ উপলক্ষে এটি আরো বাড়ানোর দাবি জানায় তারা।
Related News
প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না অ্যান্টিবায়োটিক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করতে কঠোর মনিটরিং ব্যবস্থা জোরদারRead More
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের ব্যবসায়ী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা আরও সহজRead More



Comments are Closed