ঘরে ঘরে পণ্য পৌঁছে দিবে রোবট
প্রযুক্তি ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণের ভয়ে মানুষের সংস্পর্শে যেতে ও নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে সমস্যার মুখে পড়ছে মানুষ। এই পরিস্থিতি মোকাবেলায় রোবট দিয়েই ঘরে ঘরে পণ্য পৌঁছানোর কথা ভাবছে জাপান।
বাজার ডেলিভারি দেওয়ার জন্য রোবট নিয়ে আসছে জাপানের জেএমপি ইনকর্পোরেশন নামে একটি কোম্পানি। আগস্টেই পরীক্ষামূলকভাবে মানুষের সেবায় কাজ শুরু করবে ডেলিরিও নামের ডেলিভারি রোবটটি। প্রথমে প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হবে। আগস্টের ১২ থেকে ১৬ তারিখ পর্যন্ত চলবে ট্রায়াল। ট্যাবলেট কম্পিউটারের মাধ্যমে মানুষ এই ডেলিভারি রোবটের সাহায্যে অর্ডার করতে পারবে।
একবারে সর্বোচ্চ ৫০ কেজি পর্যন্ত পণ্য বহন করতে পারবে স্বয়ংচালিত রোবটটি। এছাড়া রাস্তায় এর উন্নত প্রযুক্তির সাহায্যে যেকোনো ধরনের বাধা এড়িয়ে চলতে পারবে। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি এবং নিম্ন জন্মহারের কারণে সৃষ্ট শ্রমের ঘাটতি দূর করতে এই রোবট সেবা নিয়ে আগ্রহ প্রকাশ করেছে জাপান সরকারও।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed