মরুভূমি থেকে সেজদারত একজনের মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক: নিখোঁজের তিনদিন পর সৌদি আরবের মরুভূমি থেকে এক ব্যক্তির সেজদারত মরদেহ উদ্ধার করা হয়েছে। গত রবিবার তিনদিন তল্লাশী চালানোর পর এই মরদেহ উদ্ধার করা হয় বলে গাল্ফ নিউজের এক প্রতিবেদনে বিষয়টি বলা হয়েছে।
খবরে বলা হয়েছে, রিয়াদ প্রদেশের ওয়াদি আল দাওয়াসির এলাকার বাসিন্দা ৪০ বছরের ঢুওয়াইহি হামৌদ আল আজালিন নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ করেন তার পরিবারের সদস্যরা।
এরপর বড় ধরনের তল্লাশী অভিযান শুরু হয়। অভিযানে রবিবার তার মরদেহ পাওয়া যায়। উদ্ধারের সময় তার মরদেহ সেজদারত অবস্থায় ছিল, যেন তিনি নামাজ পড়ছিলেন।
তবে মৃত্যুর আগ মুহূর্তে আল আজালিন কোন ওয়াক্তের নামাজ পড়ছিলেন তা জানা যায়নি। তার পিক-আপ ট্রাক ছিল মৃতদেহের মাত্র কয়েক মিটার দূরেই। ভিডিও ফুটেজে দেখা গেছে তার গাড়ি বালুতে আটকে গেছে।
আল আজালিনের মরদেহ উদ্ধারের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই তার জন্য দোয়া করছেন।
Related News
সৌদির দাম্মাম বিমানবন্দর বন্ধ ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের পর এবার দাম্মাম বিমানবন্দরের কার্যক্রমও বন্ধRead More
সৌদির বিমানবন্দরে ভয়াবহ হামলা, ২ বাংলাদেশিসহ নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ভয়াবহ এক হামলাRead More



Comments are Closed