ডোমারে ৫ মাদকসেবীর তিন মাসের কারাদন্ড
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলায় পাঁচ মাদকসেবীকে তিন মাসের কারাদন্ড ও পাঁচশত টাকা করে জরিমানা অনাদায়ে তিন দিনের জেল দিয়েছে ভ্র্যাম্যমান আদালত।
বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই কমলেশ, এএসআই মহাদেব, মামুন সঙ্গীয়ফোর্সসহ মাদক নির্মূলের বিশেষ অভিযান চালিয়ে ডোমার বাজারস্থ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পিছনে গাঁজা সেবনের সময় পাঁচ মাদকসেবীকে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনোয়ার হোসেন উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের প্রত্যেককে তিন মাসের কারাদন্ড ও পাঁচ শত টাকা করে জরিমানা অনাদায়ে তিনদিনের জেল প্রদান করেন। ওই দিন বিকালেই তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
দন্ডপ্রাপ্তরা হলো, চিকনমাটি ধনীপাড়া গ্রামের সামছুল ইসলামের ছেলে জাকির ইসলাম (১৮), হাবিল হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক (১৭), পশ্চিম বোড়াগাড়ী চান্দিনা পাড়ার রবিউল ইসলামের ছেলে শাকিব ইসলাম (১৭), পূর্ব চিকনমাটি বসতপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে রহিদ বর্ষণ (১৭) ও ছোট রাউতা সাহা পাড়ার মৃত মনোরঞ্জন ভৌমিকের ছেলে কাঞ্চন ভৌমিক (৩৪)।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগামী ৩১ আগষ্টের মধ্যে আমরা ডোমার উপজেলা মাদকমুক্ত ঘোষনা করবো। সে লক্ষে মাদক ব্যবসায়ী ও সেবীদের গ্রেফতারের জন্য নিয়মিত বিশেষ অভিযান চলছে।
Related News
হাতের ভেতর কাঁচ রেখেই সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের চিলমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে গিয়ে ভাঙা কাঁচের আঘাতে আহত এক দিনমজুরেরRead More
সিজারের কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু, নিউ অতিথি ক্লিনিক সিলগালা
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের নিউ অতিথি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সিজার অপারেশনের কয়েক ঘণ্টা পরRead More



Comments are Closed