সিলেটে বাম জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে অবস্থান কর্মসূচিতে পুলিশী হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিকাল ৫টায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা।
বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহ্বায়ক কমরেড উজ্জ্বল রায়ের সভাপতিত্বে এবং বাসদ নেতা প্রণব জ্যোতি পালের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফর, সিপিবি সিলেট জেলার সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন।
এসময় উপস্থিত ছিলেন বাসদ জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, সিপিবি নেতা নিরঞ্জন দাশ খোকন, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য রেজাউর রহমান রানা, শ্রমিক ফ্রন্ট সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ, শ্রমিক কর্মচারী ফেডারেশন এর আহবায়ক মোখলেছুর রহমান, ছাত্র ফ্রন্ট নগর সভাপতি সঞ্জয় কান্তি দাস, ছাত্র ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক নাবিল এইচ, ফ্রন্ট মহানগর আহবায়ক সঞ্জয় শর্মা প্রমুখ।
সমাবেশ পরবর্তীতে একটি বিক্ষোভ মিছিল কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, সবার জন্য স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, বিনামূল্যে করোনা পরীক্ষাসহ ৮দফা দাবিতে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান কর্মসূচিতে পুলিশী হামলা সংগঠিত হয়েছে। পুলিশী হামলায় আহত আহত হয়েছেন অন্তত ১০ জন। পুলিশ শুধু হামলা করেই ক্রান্ত হয়নি, সমাবেশ থেকে ক্যামেরা, মোবাইল, সাউন্ড সিস্টেম, ব্যানার পুলিশ ছিনিয়ে নেয়। অমরা মনে করি সিলেটের জেলা প্রশাসকের ইন্ধনেই পুলিশ এই হামলা পরিচালনা করেছে। দেশে আওয়ামী সরকার একটি ফ্যাসিবাদী শাসন পরিচালনা করছে, আর এই জনবিচ্ছিন্ন শাসন পরিচালনার জন্য আমলা নির্ভর ব্যবস্থা গড়ে তুলছে। সিলেটের জেলা প্রশাসকের এই ভূমিকা তাই প্রমাণ করে। ৮দফা দাবিতে গত একমাস ধরে বাম গণতান্ত্রিক জোট সিলেটের সাংবাধিক, আইনজীবী,চিকিৎসক, সামাজিক-সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সবাই বামজোটের উত্থাপিত দাবির সাথে একাত্বতা প্রকাশ করেছেন। ফলে বামজোটের দাবির এই যৌক্তিকতা ও আন্দোলনকে দমন করতেই এই হামলার পরিচালনা করে।
বক্তারা আরো বলেন, অবিলম্বে অবস্থান কর্মসূচিতে হামলাকারী পুলিশ সদস্যদের বিচার এবং একই সাথে সিলেটে স্বাস্থ্যখাতের অনিয়ম,দূর্নীতিবদ্ধসহ বামজোটের উত্থাপিত ৮দফা দাবিতে আন্দোলন গড়ে তুলার আহ্বান জানান।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed