সাংবাদিক আলী মোস্তফা সরকার আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর খাসদবির তরঙ্গ ৩৮নং বাসার বাসিন্দা সাংবাদিক আলী মোস্তফা সরকার (আলম) গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না……………রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি ছেলে ও এক কন্যা সন্তানের জনক জনক ছিলেন তিনি ।
আজ মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টায় খাসদবির জামে মসজিদে জানাযা শেষে মানিকপীর টিলা কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
গত ১৫ জুলাই পায়ের সমস্যা জনিত কারণে তাকে রাগিব-রাবেয়া মেডিকেলে ভর্তি করেন পরিবারের সদস্যরা। হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এর পূর্বে তার প্রথম হার্টএ্যাটাক হয়, পরে ২০ জুলাই সন্ধ্যা ৬টায় ২য়বার হার্টএ্যাটাক হওয়ার পর হাসপাতালের আইসিইউতে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
সাবেক হ্যালথ ইন্সপেক্টর মৃত আলী মর্তুজা সরকারের ৫ ছেলে ও ৬ কন্যার মধ্যে আলী মোস্তফা সবার বড়। আলী মোস্তফা সরকার ছিলেন সামাজিক ব্যক্তিত্ব, সাংবাদিকতা পেশার সাথে জড়িত। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক জনতা পত্রিকার সিলেটের ব্যুরোচীফ ও মানবাধিকার সংগঠন জালালাবাদ যুব ফোরামের সাথে সর্ম্পৃক্ত থেকে সমাজ উন্নয়নে কাজ করেছেন।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান সিলেটের বিশিষ্ট সাংবাদিক দৈনিক সংলাপের সম্পাদক ফয়জুর রহমান, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মানবাধিকার কর্মী মো. ইউসুফ সেলু, দৈনিক খবরপত্রের সিলেট ব্যুরো প্রধান এম এ মতিন, সাবেক পৌরসভা চেয়ারম্যান বাবরুল হোসেন বাবুল, মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার, বেলাল উদ্দিন, আলহাজ্ব ওদুদুর রহমান চৌধুরী, সমছু মিয়া, রেজা চৌধুরী, হাফিজ জলিল আহমদ, আজির উদ্দিন, হাজী আলী আকবর, গুলজার আহমদ, বিশিষ্ট সাংবাদিক খালেদ মাহমুদ প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
অপর এক বার্তায় সাবেক এমপি মুকিত খান আলী মোস্তফা সরকারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed