একাদশে ভর্তির চূড়ান্ত সূচি প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে নভেল করোনা ভাইরাসের কারণে বিলম্বিত ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি প্রকাশিত এ সময়সূচি অনুসারে, আগামী ৯ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত ভর্তির আবেদন গ্রহণ করা হবে। তবে মাঝে জাতীয় শোক দিবসের কারণে ওইদিন অনলাইন সার্ভিস ও কল সেন্টারের কার্যক্রম বন্ধ থাকবে।
প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ২৫ আগস্ট রাত ৮টায়। শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চিত করতে হবে ২৬ আগস্ট থেকে ৩০ আগস্ট রাত ৮টার মধ্যে। দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ চলবে ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত।
পছন্দের ক্রমানুসারে প্রথম মাইগ্রেশনের ফল ৪ সেপ্টেম্বর রাত ৮টায় প্রকাশ করা হবে। আর দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল একইদিন রাত ৮টায় প্রকাশ করা হবে।
দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চিত করতে হবে ৫ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত এবং তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ চলবে ৭ ও ৮ সেপ্টেম্বর। পছন্দের ক্রমানুসারে দ্বিতীয় মাইগ্রেশনের ফল এবং তৃতীয় পর্যায়ের আবেদনের ফল ১০ সেপ্টেম্বর রাত ৮টায় প্রকাশ করা হবে।
তৃতীয় পর্যায়ে শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চিত করতে হবে ১১ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। আর কলেজভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ১৩ সেপ্টেম্বর সকাল ৮টায়।
ভর্তি চলবে ১৩ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন শিক্ষার্থীকে কমপক্ষে ৫টি কলেজে পছন্দক্রম অনুসারে আবেদন করতে হবে। তবে সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রম অনুসারে আবেদন করা যাবে। মেধা ও পছন্দক্রম অনুসারে শিক্ষার্থীকে নির্দিষ্ট কলেজে ভর্তির জন্য মনোনীত করা হবে।
শিক্ষার্থীদের http://www.xiclassadmission.gov.bd থেকে অনলাইনে আবেদন করতে হবে। আর টাকা পরিশোধ করা নগদ, সোনালী ব্যাংক, টেলিটক, বিকাশ, শিওর ক্যাশ কিংবা রকেটের মাধ্যমে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed