Main Menu

আল্লামা আহমদ শফী আইসিইউতে

বৈশাখী নিউজ ডেস্ক: বার্ধক্যজনিত নানা সমস্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ফের ভর্তি হয়েছেন হেফাজত ইসলামের আমির আল্লামা আহমদ শফী।

গতকাল সোমবার (২০ জুলাই) দুপুরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখেছেন বলে জানান তার ছেলে আনাস মাদানী। তিনি জানান, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে আহমদ শফীকে চেকআপ করাতে হাসপাতালে আনা হয়েছে।

এর আগে, ৭ জুন অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেল চিকিৎসা নিয়েছিলেন তিনি। আইসিইউতে সপ্তাহখানেক চিকিৎসা নিয়ে ১৬ জুন তিনি হাটহাজারি দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় ফিরে যান।

Share





Related News

Comments are Closed